Englishहिन्दीमराठीதமிழ்മലയാളംગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ਪੰਜਾਬੀ
- বিলেতে বিশ্বকাপ
- ভিডিয়ো
- গ্যালারি
- কলকাতা
- রাজ্য
- দেশ
- দুনিয়া
- খেলা
- বিনোদন
- লাইফ স্টাইল
- ব্লগ
- স্বাস্থ্য
- প্রযুক্তি
- Ananya Samman
- Newsletter
CONTACT US. Terms and Conditions. PRIVACY POLICY. LEGAL DISCLAIMER. COMPLAINT. INVESTOR INFO. CAREERS. WHERE TO WATCH
- খবর
- বিনোদন
Dev | Subhashree Ganguly: ১০ বছরের মনোমালিন্য মিটিয়ে একফ্রেমে ধরা দিয়েছেন দুই তারকা। কিন্তু ধূমকেতু রিলিজের পরেই দেবের এক মন্তব্য ঘিরে বিরক্তি প্রকাশ করেন শুভশ্রী। অভিনেত্রী বলেন, 'একজন সেন্সিবেল মানুষ কীভাবে এই কথা বলতে পারে? আমার জানা নেই।'
রজত মণ্ডল | Updated By: Aug 28, 2025, 10:39 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ বছর পর ফের একসঙ্গে মঞ্চ থেকে পর্দায় এসে ফ্যানেদের মন জয় করে নিয়েছিলেন দেব (Dev) ও শুভশ্রী (Subhashree Ganguly)। অনস্ক্রিন এই জুটির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়, কার্যত তাঁদের কথা মাথায় রেখেই ধূমকেতু রিলিজের পরিকল্পনা করেছিলেন দুই তারকা। ফ্যানেদের জন্যই নিজেদের ব্যক্তিগত মনোমালিন্য দূরে সরিয়ে রেখে একসঙ্গে ফেরেন তাঁরা। কিন্তু ধূমকেতু (Dhumketu) রিলিজের পরেই ফের মাথাচাড়া দিয়ে উঠল ব্যক্তিগত টানাপোড়েন।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন-Sharmila Tagore: শ্বশুরবাড়ির সামনে বিকিনি পরা পোস্টার! শাশুড়ির ভয়ে কাঠ শর্মিলা ঘটালেনভয়ংকরকাণ্ড...
শুভশ্রীকে ব্লক করেছিলেন দেব। ধূমকেতু রিলিজের আগে এক ইভেন্টে এসে সেই ব্লক খোলেন মেগাস্টার। শুভশ্রী অকপটে জানিয়ে দেন যে তিনি কখনও ব্লক করেননি, তাই ব্লক খোলার কথাও নেই তাঁর। তবে তিনি ফলো করতেন না দেবকে। ওই ইভেন্টেই দেব ও শুভশ্রী একে অপরকে ফলো করা শুরু করেন। এরপরে কার্যত শুভশ্রীই দেবকে একসঙ্গে একটি সেলফি তোলার অনুরোধ করেন ও দেব রাজিও হয়ে যান। দুই তারকার নয়া বন্ধুত্বে ভেসে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর একসঙ্গে মন্দিরে পুজো দিতেও দেখা যায় তাঁদের। তবে ধূমকেতু রিলিজের পরেই দেবের এক মন্তব্য নিয়ে বিরক্ত বোধ করেন শুভশ্রী।
এক সাক্ষাত্কারে দেবকে জিজ্ঞেস করা হয়, ধূমকেতু যদি এখন হতো, তাহলে কি শুভশ্রীকে এই চরিত্রে কাস্ট করতেন দেব? সেই উত্তরেই দেব খানিক দ্বিধা বোধ করেই জানান যে "নির্ভর করছে, শুভশ্রী গাঙ্গুলি কোন স্টেজে থাকত। আমি যদি সুযোগ পেতাম তাহলে শুভশ্রীকেও সুযোগ দিতে হত। ও কী বিবাহিত থাকত, দুই বাচ্চার মা থাকত? আমার চরিত্রটা কী এই শুভশ্রীর বয়সটাকেই চাইছে নাকি ওই শুভশ্রীর বয়সটাই চাইছে? যদি আজ এটা প্রথম ছবি হত তাহলে হিরোইন হিসাবে রাখতাম না। আমার চরিত্র যদি শুভশ্রীকে হিরোইন হিসাবে ডিমান্ড না করে, ওই বয়সটা, ওই সারল্য, সেটা অন্য কোনও হিরোইনের মধ্যে পেলে তাকেই কাস্ট করতাম। তবে প্রমিস রাখতে ওকে অন্য একটা রোল দিয়ে জিজ্ঞেস করতাম ও করবে কি করবে না"। দেবের এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই।
আরও পড়ুন-Mayoori Kango: বলিউড ছেড়ে গুগলের উচ্চপদস্থ আধিকারিক! এবার CEO-র দায়িত্বে ময়ূরী কাঙ্গো...
শুভশ্রী সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, 'একজন সেন্সিবেল মানুষ কীভাবে এই কথা বলতে পারে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনও আপত্তি নেই। আমি সন্তান করেছি। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য!' দেব কী করে এরকম মন্তব্য করতে পারেন, তা ভেবেই অবাক শুভশ্রী। যেখানে শুভশ্রী ওই ছবিটিতে রয়েছেন, সেখানে এমন মন্তব্য তাঁর কাম্য নয় বলেই জানিয়েছেন অভিনেত্রী। শুভশ্রীর কথায় অনুমেয়, হয়তো দেবের থেকে এই মন্তব্য শুনে তিনি খানিক বিরক্ত ও ক্ষুব্ধও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরApp,Facebook,Whatsapp Channel,X (Twitter),Youtube,Instagramপেজ-চ্যানেল)
About the Author
Rajat Mondal
বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More
Tags:
Dev-SubhashreeDevDHUMKETUsubhashree ganguly
.
পরবর্তী খবর
Ankush Hazra: অঙ্কুশকে ইডির সমন! পুজোর আগেই হাজিরা দেওয়ার নির্দেশ, কোন মামলায় জড়ালেন নায়ক?
বিনোদন
বিনোদন
Supreme Court on Sonali Biwi Push back issue: শুধু বাংলায় কথা বলেছিলেন সোনালি! এই 'অপরা...
দেশ
দেশ
Train Cancel: পুজোয় পাহাড়ে ঘুরতে যাবেন? তার আগেই বাতিল এক ঝাঁক ট্রেন! ১১৩ গুরুত্বপূর্ণ এক্স...
রাজ্য
রাজ্য
Rahul Dravid Quits: আচমকাই রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব ছাড়লেন রাহুল দ্রাবিড়, কার...
খেলা
খেলা
Minor Girl Baby Birth: নাবালিকা জন্ম দিল কন্যা সন্তান! কিন্তু বাবা কে? পিতৃ পরিচয়ে উঠে এল হ...
রাজ্য
রাজ্য
Gujrat Shocker: ছু*রি ধরে বোনকে বার বার ধ*র্ষ*ণ ব*র্বর দাদার, সিগারেটের ছ্যাঁ*কায় পু*ড়িয়ে দ...
দেশ
দেশ
Human GPS Encounter: পাকিস্তান থেকে ভারতে আসার সব পথ নখদর্পণে, এনকাউন্টারে খতম সেই কুখ্যাত...
দেশ
দেশ
Howrah: র*ক্তাক্ত গণেশ পুজো! প্রকাশ্যে গ*লার ন*লি কা*টল যুবক... হাড়হিম হাওড়া...
রাজ্য
রাজ্য
Boy Death by Eating Instant noodles: তেরোর কিশোর খেল তিন প্যাকেট কাঁচা ইনস্ট্যান্ট নুডলস! তা...
দুনিয়া
দুনিয়া
Bengal's First Sports Conclave: খেলার মাঠেই ফুটবে ফুল! বাংলাকে স্বপ্ন দেখতে বলছেন বাঙাল...
খেলা
খেলা